স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের জন্মদিনে সিরাজগঞ্জে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৪:২৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৪:২৭:২৪ অপরাহ্ন
আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জন্মদিনের আনুষ্ঠানিকতা ও উৎসবের পরিবর্তে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এই মানবিক কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ রেলস্টেশন, শিয়ালকোল বাজার এবং কামারখন্দ রেলস্টেশন এলাকায় একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নেতাকর্মীরা জানান, কেক কেটে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের চেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের কাছে বেশি আনন্দের। তাই নাজমুল হাসানের জন্মদিনকে ঘিরে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। তারা বলেন, নাজমুল হাসান একজন মানবিক, জনবান্ধব ও ত্যাগী রাজনৈতিক নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্ব, রাজনৈতিক দর্শন ও মানবিক মূল্যবোধ থেকেই তরুণ নেতাকর্মীরা মানুষের সেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে শিখেছেন। তার এই আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়েই জন্মদিনের আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। নেতাকর্মীরা আরও বলেন, চাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জন্মদিন পালন করা যেত, কিন্তু প্রকৃত আনন্দ নিহিত রয়েছে মানুষের কল্যাণে কাজ করার মধ্যে। তাই সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে দিনটিকে আরও অর্থবহ করে তোলা হয়েছে। মাঠপর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা নাজমুল হাসানের প্রতি গভীর আস্থা ও ভালোবাসা প্রকাশ করে বলেন, তার সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব মনোভাব এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, নাজমুল হাসানের নেতৃত্ব ও আদর্শকে ধারণ করে আগামী দিনগুলোতেও মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা আরও বেগবান হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]