কাউখালীতে ফসল নষ্টের জেরে প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ/ প্রাণ গেল বৃদ্ধের

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০২:২৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০২:২৯:৫৯ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে ছাগল বাগানের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ৩১ মে উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরী গ্রামের রসূল হাওলাদারের পালিত ছাগল প্রতিবেশী মোবাশ্বের হাওলাদারের বাগানের ফসল নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে রসূল হাওলাদার মোবাশ্বের হাওলাদারকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার (৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাশ্বের হাওলাদারের (৭৫) মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজ হাওলাদার বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। কাউখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবাদ আলী জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]