ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খোকা

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০২:২২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০২:২২:০৯ অপরাহ্ন
আব্দুল্লাহ আল নোমান জাতীয় প্রাথমিক শিক্ষাপদক বাছায়ে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খোকা। তিনি বর্তমানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পৌর সদরের চরনিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন,জেলা প্রশাসক, ময়মনসিংহ , মোঃ সাইফুর রহমান এবং সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আবু ইউসুফ খান। মোহাম্মদ আনোয়ারুল হক খোকা বলেন, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষা এবং শিক্ষার উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যেতে মোহাম্মদ আনোয়ারুল হক খোকা ১০ জুন ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতা পেশায় যোগদান করেন । যোগদানের পর পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালে Training of Master Trainers in English (TMTE)-এর ৯৮ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ২০০৭ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত ইংরেজি বিষয়ের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে উপজেলার শ্রেষ্ঠ গুনী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। মোহাম্মদ আনোয়ারুল হক খোকা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় বর্তমানে শিক্ষক ,অভিভাবক এবং ছাত্র -ছাত্রীদের বেশ জনপ্রিয় হয়ে উঠছেন । তিনি ধীতপুর ,করমা গ্রামের মোহাম্মদ আব্দুল হাকিম ও শামছুন নাহার দাম্পতির ছেলে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষকদের উৎসাহিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়।।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]