‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০১:১৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০১:১৫:৩০ অপরাহ্ন
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎ ‎কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। ‎ ‎সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি ও চলমান প্রকল্প বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। ‎ ‎অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ‎ ‎পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]