​গলাচিপায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৬:৩৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৬:৩৩:১২ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী)  প্রতিনিধি ১


গলাচিপায় খেলতে গিয়ে পানিতে ডুবে এ
ক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে  গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে উলানিয়া বাজারের উত্তর পাশে। নিহত শিশুর নাম আলী আকবর (৬) পিতার নাম তরিকুল ইসলাম। 

এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পরিবারের অন্য শিশুদের সাথে খাল পারে খেলা করছিল। একসময় সব শিশুরা ঘরে ফিরে গেলেও আলী আকবরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এসময় আলী আকবরের ফুফাত ভাই হৃদয় তাকে পানিতে ভাসতে দেখে। হৃদয়ের ডাকচিৎকারে লোকজন ছুটে এসে আকবরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  পরে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। 

উল্লেখ্য,  আলি আকবরের বাবা তরিকুল ইসলামের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কেটালীপাড়া উপজেলায়।  ভাঙ্গাড়ির ব্যবসা সূত্র ধরে প্রায় ৭ বছর গলাচিপায় বসবাস করেন। তারা গলাচিপা উপজেলার উলানিয়া হাটের কাছে ডাকুয়ায় ভাড়া বাসায় থাকেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]