কুড়িগ্রামের উলিপুরে শিশু বলাৎকারের ঘটনায় কিশোর আটক

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৪:৪১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৪:৪১:৫৭ অপরাহ্ন

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
 

কুড়িগ্রামের উলিপুরে পাঁচ বছরের এক শিশুকে বলাৎকার করে রক্তাত্ত করার ঘটনায় ১৫ বছরের এক  কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি।  

ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (২ জুন) পৌরসভার জোনাইডাঙ্গার রেল স্টেশন সংলগ্ন এলাকায়। পায়ু পথে রক্তাক্ত জখম নিয়ে শিশুটি প্রথমে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মামলা ও স্বজনদের সুত্রে জানা যায়, উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা রেল স্টেশন সংরগ্ন এলাকার পাঁচ বছর ৩ মাস বয়সী শিশুটিকে একই এলাকার মোঃ সোহেল রানার ছেলে আরাফাত হোসেন (১৫) বাড়ির সন্নিকটে জামিয়া কারিমিয়া দারুল কোরআন মাদ্রাসার নির্মানাধীন একটি কক্ষে নিয়ে বলাৎকার করে।

এ সময় শিশুটির পায়ুপথ ফেটে রক্তাক্ত জখম হয়। বিষয়টি বাড়ির লোকজন জেনে শিশুটিকে প্রথমে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্রে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। সেখানে শিশুটির চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকার লোকজন কিশোর আরাফাতকে আটক করে পুলিশে দেয়। থানা পুলিশ আটক কিশোরকে জেলহাজতে পাঠিয়েছে। উলিপুর থানার পুলিশ পরিদর্শক কমল কিশোর ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আটক কিশোরকে আদালতে পাঠানো হয়। মামলা নং-৫ তারিখ ঃ ০২/০৬/২০২৫ইং।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]