​ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:৫৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:৫৫:২৩ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) 

কুমিল্লার বুড়িচংয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ দেশের সকল ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বসুন্ধরা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি মাওলানা জাকারিয়া খানের সভাপতিত্বে এবং মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক নেতা মো. সোলাইমান পাটোয়ারী, বারেশ্বর জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন, রাজাপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রউফ এবং পূর্ব জগতপুর আবির মাহমুদ জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, রমজান আলী, প্রভাষক সাইফুল ইসলাম, তফাজ্জল হোসেন, সাইয়েদুল মুরসালিন, শাহিন হোসাইন রেজা, আসাদুজ্জামান, মো. সাইফুল ইসলাম রমজানসহ বিভিন্ন গ্রামের অসংখ্য গ্রাহক।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আট দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে বহাল রাখা, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে অপসারণ, ব্যাংকের চেয়ারম্যান ড. খুরশীদ আলমের পদত্যাগ, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হস্তক্ষেপ বন্ধ করা এবং ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা।

এ ছাড়া বক্তারা এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা এবং ইসলামী ব্যাংকসহ সকল ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধন শেষে আয়োজকরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]