ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়, দুইজনকে কারাদন্ড

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১১:২৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১১:২৪:৩৪ অপরাহ্ন

 
 
রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক: 
 
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় বুধবার (৩ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে যত্রতত্র পার্কিং করায় জরিমানা আদায়, অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ রক্ষা এবং মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রুট পারমিট বিহীন ঢাকার একটি বাস সড়ক দখল করে অবৈধ পার্কিং করায় এবং লাইসেন্স বিহীন চালকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 
 
পাশাপাশি পৌরসভার সহায়তায় অবৈধ দখল করা ছোট দোকানগুলো ভেঙে ফেলা এবং রাস্তা দখল করে থাকা কিছু ব্যাটারিচালিত ভ্যান জব্দ করে পৌরসভায় প্রেরণ করা হয়েছে। 
 
এছাড়া রাস্তার উপর ফল রেখে পলায়ন করা ফল জব্দ করে এতিমখানায় প্রেরণ করা হয়েছে। 
 
একইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহায়তায় মাহিলাড়া এলাকায় মাদক প্রতিরোধে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়েছে। 
 
পরবর্তীতে আটককৃতদের মধ্যে একজনকে তিন মাসের কারাদন্ড ও অপর একজনকে সাত দিনের কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 
সূত্রে আরও জানা গেছে,পরিবেশ ও ভোক্তার অধিকার রক্ষায় গৌরনদী বন্দর বাজার এলাকায় মূল্য তালিকা না থাকা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করায় সংশ্লিষ্ট আইনে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 
 
অভিযানে নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মেহেদী হাসান জানিয়েছেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]