ইতিহাসের সবচেয়ে লম্বা সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে ১২ ম্যাচ

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৪:৫৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৪:৫৭:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজটি নিউজিল্যান্ডে গিয়ে ভারতের খেলা সবচেয়ে বড় সিরিজ হতে যাচ্ছে। তিন ফরম্যাট মিলিয়ে ভারত মোট ১২টি ম্যাচ খেলবে। আগামী ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডে থাকবে ভারত। তার মধ্যে দু’টি টেস্ট, পাঁচটি করে ওয়ানডে ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। দুই দেশের খেলা-ধূলার সম্পর্কের শত বছর উদযাপন করতেই এত বড় সিরিজ আয়োজন করা হচ্ছে। ভারতের এই সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এর পর হবে ওয়ানডে সিরিজ। শেষে থাকছে দু’টি টেস্ট। অকল্যান্ডে শুরু টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট দু’টি খেলা হবে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড বোর্ডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা গ্লেন ক্রিচলি বলেছেন, 'ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে ভারত সিরিজের থেকে বড় কিছু হয় না। নিউজিল্যান্ডবাসী আগে যা দেখেননি, তাই এ বার দিতে বদ্ধপরিকর আমরা। শুধু মাঠের ক্রিকেটই না, ভারতের সঙ্গে যে সংস্কৃতি এবং ইতিহাস ভাগাভাগি করে নেয় নিউজিল্যান্ড, তাও উদযাপন করা হবে।' 'এই দলের প্রতি মানুষের যে আবেগ রয়েছে তা অনবদ্য। বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটারকে আমরা দেখতে পাব। সমর্থকদের নিয়ে দুর্দান্ত একটা সিরিজ দেখার অপেক্ষায় রয়েছি।'-যোগ করেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]