কেন্দুয়ায় টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা-ছেলে আটক

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৪:১৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৪:১৭:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে টাকার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মা-ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিলন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তি ও তার মাকে আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এলাকায় বর্তমানে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]