নিখোঁজের তিন দিন পর কাপ্তাই হ্রদে ভেসে উঠলো যুবকের মরদেহ

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৩:৪৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৩:৪৫:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বরকল উপজেলায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ওবায়দুল্লাহর মরদেহ তিন দিন পর কাপ্তাই হ্রদে ভেসে উঠেছে। বুধবার (৩ জুন) দুপুরে হ্রদের তীরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্বজনরা মরদেহ শনাক্ত করেন। জানা গেছে, গত ৩১ মে বিকেল আনুমানিক ৫টার দিকে বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে নয়জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা বাঙ্গালটিলার উদ্দেশে রওনা দেয়। পথে পানিতে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় আট যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ওবায়দুল্লাহ নিখোঁজ হন। পরদিন রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। তিনি জানান, ওই রাতে ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদে তীব্র স্রোত ছিল এবং পানি ঘোলা থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো অভিযান স্থগিত করা হয়। ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]