জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কুড়িগ্রামে জেলা বিএনপির লিফলেট বিতরণ

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০১:৪২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০১:৪২:০৬ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ জুন) দুপুরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে জুলাই সনদ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু, মোঃ হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান, সদস্য সচিব মোঃ আবু হানিফ বিপ্লব, কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ পারভেজ হোসেন তারা, সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদ, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ বিপুল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “জুলাই সনদকে ঘিরে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। জনগণকে সচেতন করতে এবং সনদের প্রকৃত উদ্দেশ্য ও রূপরেখা তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।” নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে জুলাই সনদের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন এবং এ বিষয়ে জনমত ও পরামর্শ গ্রহণ করেন। তারা জানান, জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে জুলাই সনদকে আরও সমৃদ্ধ ও কার্যকর করা হবে। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]