মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়া ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেছ গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১ টা দিকে মঠবাড়িয়া ব্যাংকটির মঠবাড়িয়া শাখার সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ইসলামী ব্যাংকের গ্রাহক মেসার্স ছালেহিয়া গার্মেন্টসের স্বত্বাধিকার আ: মালেক মীর, আব্দুল কালাম আজাদ জমাদ্দার, কামাল হোসেন দুলাল, রাকিবুল ইসলাম, গোলাম মোস্তফা শরীফ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যানের নিয়োগ বাতিলের পাশাপাশি গ্রাহকদের ফোরাম থেকে সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।