নাইক্ষ্যংছড়ি রামু সিএনজি ভাড়া নৈরাজ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১০:১৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১০:১৭:৫০ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধিঃ সম্প্রতি জ্বালানির মূল্য বৃদ্ধি সহ নানা অজুহাত নাইক্ষ্যংছড়ি রামু সিএনজি ভাড়া নৈরাজ্য সৃষ্টি হওয়া উপজেলা নানা পেশার মানুষের দাবির প্রেক্ষীতে বিগত এক মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্রাবের সাংবাদিক গন বিষয় টি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করন। এর আলোকে ২ রা জুন মঈল বার সকাল ১১ টায় উপজেলা নির্বহি অফিসার কার্যলযে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহি অফিসার এনামুল হাসান এর উদ্যোগে উপজেলা সিএনজি সমিতির নেতৃবৃন্ধের সাথে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে রামু -গর্জনিযার সাথে সমন্বয় করেে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যালযে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে নাইক্ষ্যংছড়ি রামুর ভাড়া ৬০ টাকা নির্ধারিত হয়। সভায় সিএনজি সমিতির নেতৃত্ব অতিরিক্ত ভাড়া না নেওয়ার আশ্বাস দেন। জ্বালানি দাম বৃদ্ধি হওয়া ভাড়া ৬০ টাকা নির্ধারিত হয় জ্বালানির দাম কমলে ভাড়া ও কমানো হবে বলে নেতৃবৃন্দ সাংবাদিকদের কথা দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সবাই কে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যাত্রি সেবার নির্দেশনা দেন। চালক দের সমস্যার খোজ খবর নেন এবং সামাধানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, সহ সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক আব্দু রশিদ, সহ সভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি সাংবাদিক মাহমুদ হক বাহাদুর, অর্থ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ইউনুস সহ প্রমুখ

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]