মির্জাগঞ্জে মহিলা ডিগ্রি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৫:৫০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৫:৫০:০৫ অপরাহ্ন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ২ জুন ) সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে সভার প্রধান অতিথি ও সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির (গভর্নিং বডি) সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী জাফর ইমাম সিকদারের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কলেজটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মো. আবদুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক সেলিনা সুলতানার সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজ সেবক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, নবগঠিত এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও শিক্ষানুরাগী ফিরোজ আলম গোলদার। 

এছাড়াও বক্তব্য প্রদান করেন, সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন স্বপন, সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বিথি, মো. কামাল হোসেন প্রমুখ। এ সময় নবগঠিত এডহক কমিটির অন্যান্য সদস্য, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং দিকনির্দেশনামূলক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে এডহক কমিটির সব সদস্য একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কলেজের যাবতীয় সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধান করার আশ্বাস প্রদান করেন এবং সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজকে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত করার ইচ্ছাপোষণ করেন।

সভার শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও এডহক কমিটির সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অত্র কলেজের শিক্ষকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]