ভিজিএফের চাল বিক্রি করে টাকা দাবির অডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন
লাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভাইরাল হওয়ার রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছে চাল বিক্রি করে বিকাশে টাকা চাওয়ার অভিযোগে বিএনপির আহবায়ক হায়দার আলী শরীফকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দলটির উপজেলা কমিটির সদস্য সচিব আলতাফ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে সুস্পষ্টভাবে যুক্ত থাকার অভিযোগে গলাচিপা উপজেলাধীন রতনদী তালতলী ইউনিয়ন বিএনপি'র আহবায়ক হায়দার আলী শরীফকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ হতে অব্যহতি প্রদান করা হল। গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব আলতাব খান যৌথভাবে আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয় । এর আগে সোমাবার সকাল থেকে রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফ ও রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের মো. আল্লামা শুভকে ফোন দিয়ে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রি করে বিকাশে টাকা চাইতে শোনা যায়। এ অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় বইতে থাকে। এর পরই উপজেলা কমিটি হায়দার শরীফের সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]