রামু পূর্ব সীমান্তের নিউজ ডেক্সের আত্মপ্রকাশ, সভাপতি হামিদুল হক মার্শাল -সেক্রেটারি শাহাব উদ্দিন সিকদার

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৯:১১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৯:১১:৪৯ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ সাংবাদিকতা ও গণমাধ্যম কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রামু পূর্ব সীমান্তের নিউজ ডেক্স আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে এক সভায় সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে হামিদুল হক মার্সালকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সিনিয়র সভাপতি, দেলোয়ার হোসেনকে সহ-সভাপতি এবং শাহাব উদ্দিন সিকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া দিদারুল আলমকে সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলমকে অর্থ সম্পাদক, শাহাদাত হোসাইনকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রেজাউল হক বাবুকে সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত বক্তারা রামু পূর্ব সীমান্তের নিউজ ডেক্সের সফলতা কামনা করেন এবং সংবাদমাধ্যমের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]