র‌্যাবের অভিযানে রংপুরে চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে গ্রেফতার

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৬:৪৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৬:৪৫:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক র‌্যাবের অভিযানে রংপুরে চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে গ্রেফতার র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর মেয়ে ভিকটিম নাবালিকা এবং ৭ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। ভিকটিম বিদ্যালয়ে যাওয়া আসার পথে ধৃত আসামি মোঃ জাহিদ হাসান (২৯) বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন ও প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হলে ইং ২৪/০৫/২০২৬ তারিখ দুপুর ০২.০০ ঘটিকায় ভিকটিম বিদ্যালয় হতে নিজ বাড়িতে ফেরার পথে মিঠাপুকুর থানাধীন বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছামাত্র ধৃত আসামি ও তার সহযোগী ২/৩ জন অজ্ঞাতনামা আসামিগণের সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা মাইক্রোবাসযোগে মিঠাপুকুরের দিকে নিয়ে যায়। পরবর্তীতে বাদী ভিকটিমের কোন তথ্য না পেয়ে রংপুর জেলা মিঠাপুকুর থানায় আসামিগণের বিরুদ্ধে ইং ৩০/০৫/২০২৬ তারিখ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ তৎসহ ৫০৬ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৯। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ও র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এবং র‍্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ আভিযানিক দল ইং ৩১/০৫/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.১৫ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার অপহরণ মামলার প্রধান আসামি ১। মোঃ জাহিদ হাসান (১৯), পিতা- মোঃ ফারুক মিয়া, সাং-পশ্চিম চুহর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর 'কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]