বানারীপাড়ায় আরাফাত রহমান কোকো টুর্নামেন্টে ইন্দেরহাওলা যুব প্রগতি সংঘ চ্যাম্পিয়ন

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:৪৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:৪৯:৩১ অপরাহ্ন
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় আউয়ার যুবসমাজ আয়োজিত আরাফাত রহমান কোকো টুর্নামেন্ট ২০২৬'র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বিকালে সৈয়দকাঠী ইউনিয়ন ( আউয়ার) মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় ইন্দেরহাওলা যুব প্রগতি সংঘ চ‍্যাম্পিয়ন এবং বাংলাবাজার স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোঃ মঞ্জুর খান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রকি। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ হাওলাদার সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম খান,, সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। ###

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]