কাউখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার আর নেই

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০১:৩৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০১:৩৮:৩১ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে উপজেলার বাশুরী গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (৩১ মে) জোহরের নামাজের পর বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নুরুজ্জামান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা নুরুজ্জামান তালুকদারের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। নুরুজ্জামান তালুকদারের মৃত্যুতে কাউখালী উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]