​ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ১২:৫১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ১২:৫১:৩০ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।। ​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার উত্তর চান্দলা এলাকার মহিলা মেম্বারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ​নিহত ইব্রাহিম ওই এলাকার রাসেল মিয়ার ছেলে। ​স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার (৩১ মে) দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল ইব্রাহিম। খেলার ছলে একপর্যায়ে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পাড়ে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে তল্লাশি চালালে ইব্রাহিমের নিথর দেহ পানিতে ভেসে উঠতে দেখেন তারা। ​পরে তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ​ইব্রাহিমের এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]