নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ১২:৩৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ১২:৩৭:৫৮ অপরাহ্ন
‎ ‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করছেন গ্রামবাসীর একাংশ। এসব অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ‎ ‎স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে একদল লোক ওয়াহিদের বসতঘরে আগুন দেয়। এতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ‎খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গেছে। ‎ ‎এ বিষয়ে স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‎ ‎নবীগঞ্জথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]