আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি কে, অপেক্ষা ৭ জুন পর্যন্ত

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৯:০২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৯:০২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে প্রতিনিধিত্ব নিয়ে অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেট বোর্ড। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এসব পদে প্রতিনিধি মনোনয়ন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি বোর্ড ও আইবিসি বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের নাম নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্ধারণ করা হবে। বিসিবি আরো জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে পারে। সফরকালে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করতে পারে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]