ঈদ করতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১২:২৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১২:২৯:৫৭ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ বাসায় ঈদুল আযহা উদযাপন করতে এসে দুই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ময়মনসিংহের গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান প্রান্ত (৩০) গ্রেফতার হয়েছেন| পরে তাকে আদালতে পাঠানো হয়েছে| শনিবার (৩০ মে) দুপুরে তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়| এর আগে শুক্রবার রাতে পৌর শহরের কালীপুর ˆদনিক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবিদুর রহমান প্রান্ত গৌরীপুর পৌর শহরের কালীপুর ˆদনিক বাজার এলাকার বাসিন্দা| তিনি সিদ্দিকুর রহমান বাবুলের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন| এছাড়া তিনি গৌরীপুর বিআরডিবির সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন| সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গৌরীপুরের বাইরে অবস্থান করছিলেন| সম্প্রতি ঈদ উপলক্ষে তিনি বাড়িতে আসেন| গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে| গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ২০২৩ সালে গৌরীপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে| তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]