গোমস্তাপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।

আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৫:৪৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৫:৪৭:১৭ অপরাহ্ন
মোঃ মাহাবুল্লাহ হাসান বিশেষ প্রতিনিধিঃ “সুশিক্ষাই আলোকিত করে আগামী প্রজন্মকে”— এই প্রত্যয়কে ধারণ করে RISE(Rural Initiative For Social & Educational Excellence) -এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “মেধা বিকাশ ও সম্মাননা অনুষ্ঠান ২০২৬” ৩০শে মে ২০২৬ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত , এস এস সি ও এইচএসসি পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, হাফেজদেরসহ ২০০ এর অধিক শিক্ষার্থীদের এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়। RISE এর আয়োজনে প্রথমবারের মতো আয়োজন করা হয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান অলিম্পিয়াড এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য বিশেষ শুভেচ্ছা উপহার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মেসবাহুল আলম অধ্যক্ষ (প্রাক্তন), আব্দুলপুর সরকারি কলেজ, নাটোর। বিশেষ অতিথিবৃন্দ ডক্টর নাসিরুদ্দিন, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ , রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। জনাব মাহমুদুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নাটোর। জনাব মোহাঃ মাসুদুল হাসান, শিক্ষক, শাহ মখদুম কলেজসহ অন্যান্য গুণীজন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন RISE এর সভাপতি আইয়ুব আনসারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং সঞ্চালনা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেক্রেটারি RISE । উক্ত অনুষ্ঠানে বক্তরা দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]