কলমাকান্দায় গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত

আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:০৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০১:০৫:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই দুই যুবকের মৃত্যু হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। রোববার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]