কুড়িগ্রামের রৌমারীতে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৯:০৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৯:০৬:২৫ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের মোঃ সজিব মিয়া (২৫), পিতা- মোঃ রাকু মিয়া। জানা যায়, ইং ২৮-০৫-২০২৬ তারিখ বিকাল ৪টার দিকে কাশিয়াবাড়ী গ্রামে কেসিনো খেলা ও মাদকাসক্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ সময় মোঃ সজিব মিয়াকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললে তার মা, ভাই মোঃ সাকিব মিয়া এবং মামা মোঃ সাইফুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই মোঃ সাকিব মিয়া সুড়কি আঘাত করলে গুরুতর আহত হন ছোট ভাই মোঃ সজিব মিয়া। পরে তাকে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রৌমারী থানার অফিসান ইনর্চাজ (ওসি) মোঃ কাওছার আলী। জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]