কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৭:০৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৭:০৫:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য ছিলো-"পাঠ হোক জ্ঞানের আলো” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৯ মে) বিকেলের দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কবি সরোজ মোস্তফা। সহ-আলোচক ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদ্দাম হুসাইন এবং দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফসা ইসলাম মোহ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন। বক্তারা মৈমনসিংহ গীতিকার অন্যতম সংগ্রাহক, কবি ও প্রাবন্ধিক চন্দ্রকুমার দের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী কেন্দুয়ার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে উপজেলা প্রাঙ্গণে পাবলিক লাইব্রেরি সচল করতে অনুদান দেওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, চন্দ্রকুমার দে (১৮৮৯-১৯৪৬) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আইথর গ্রামের সন্তান। তিনি মৈমনসিংহ গীতিকার অন্যতম সংগ্রাহক ও খ্যাতিমান লেখক ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]