জনগণের জন্য যা বরাদ্দ আছে তা জনগণের জন্যই খরচ করতে হবে’

আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৬:৫৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৬:৫৫:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন বলেছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই আমরা নিজের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারি। তবে সেটা যেন জনগণের হক নষ্ট করে না হয়। প্রধানমন্ত্রী বারবারই বলছেন, “জনগণের প্রাপ্য ও অধিকারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর যাওয়ার সময় পথিমধ্যে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এমপি হওয়ার পর তিনি প্রথম লক্ষ্মীপুরে এসেছেন। উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় ‘বিথিকা ভাবির আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে উঠে। পরে মোটরসাইকেল বহর নিয়ে তাকে ভবানীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেন নেতাকর্মীরা। বিথিকা বলেন, আমার নিজেরা ব্যবসা বাণিজ্য করে নিজেদের উন্নয়ন করবো। জনগণের জন্য যা বরাদ্দ আছে তা দিয়ে তাদের জন্যই কাজ করতে হবে। জনগণের জন্যই তা খরচ করতে হবে। এ সময় লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এমপি বিথিকা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মীনী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার মেয়ে ও রামগতির পুত্রবধূ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]