যথাযোগ্য মর্যাদায় হিজলায় ঈদুল আজহার জামাত সম্পন্ন

আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৬:০৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৬:০৪:০৬ অপরাহ্ন
হিজলা (বরিশাল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বরিশালের হিজলা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ সম্পন্ন হয়েছে। ​আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ০৭:০০ ঘটিকায় উপজেলার ৩৯৬টি মসজিদ এবং ২৮টি ঈদগাহ মাঠে একযোগে ঈদের জামাত শুরু হয়। প্রধান জামাতগুলোর মধ্যে হিজলা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এবং খুন্না উত্তর বাজার জামে মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল ০৯:০০ ঘটিকার মধ্যে উপজেলার সকল মাঠ ও মসজিদে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সমাপ্ত হয়। ​হিজলা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ-পূর্ববর্তী বক্তব্যে হিজলা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দেশ ও দশের মঙ্গল কামনা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন,আমরা সকল মুসলিম উম্মাহ, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালন করে যাব, ইনশাআল্লাহ। ঈদ আমাদের মাঝে যে ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়, তা যেন আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়। নামাজ শেষে ইমাম সাহেবদের বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজ নিজ এলাকায় যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই করেন। ​ঈদের নামাজ ও পশু কোরবানিকে কেন্দ্র করে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের গোয়েন্দা নজরদারি জোরদার ও অব্যাহত রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]