মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ইসলামাবাদ হাটপাঙ্গাসী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার সকাল ৯ টায় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, হযরত মাওলানা মোহাম্মাদ জাকারিয়া আনছারি। নামাজে শিশু, কিশোর ও প্রবীণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন। এ সময় নামাজের আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন, অত্র ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মল্লিক। এদিকে অনেক দিন পর ইসলামাবাদ হাটপাঙ্গাসী ঈদগাহ মাঠের ইমামতি হিসেবে মাওলানা জাকারিয়া আনছাড়িকে পেয়ে খুশি অনুভব করেছেন একাধিক মুসল্লীগণ।