মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে সবুজ আহমেদ ( ২৮ ) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ২৮ মে) দুপুরে আমড়াগাছিয়া ইউনিয়নের দাসেরদাঙ্গা গ্রামের নিজ বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, মো. হারুন হাওলাদারের ছেলে নিহত সবুজ দীর্ঘ ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গত ২ মাস আগে ছুটি নিয়ে বাড়ীতে আসে। তিনি বৃহস্পতিবার সকালে কোরবানির পশু জবাই করে মাংস বানিয়ে ঘরের ভিতর চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ঘরের ভিতরে তাকে খুজতে যায়। তখন তারা সবুজকে সিলিং ফ্যানের হুকের সাথে গলায় দঁড়ি পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, সবুজ আহমেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।