বৃষ্টি উপেক্ষা করে গৌরীপুর সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১১:৫৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১১:৫৭:৩৫ অপরাহ্ন
‎গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‎ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফে চাঁদের সঙ্গে মিল রেখে বৃষ্টি উপেক্ষা করে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ‎ ‎বুধবার (২৭ মে) সকাল ১০টায় দরবার শরিফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ‎ ‎ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের ইমাম মাওলানা ইব্রাহীম শেখ। ‎এর আগে সকাল সাতটায় আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের খাদেম ও ইমাম মো. সেকান্দর আলী। ‎ ‎প্রতিবছরের মতো এ বছরও নারী-পুরুষসহ শতাধিক মুসল্লি উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। ‎ ‎নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়। ‎ ‎দরবার শরীফের গদিনশীন পীর হযরত মাওলানা শাহ সূফী নূরে আফতাব পারভেজ নূরী আল সুরেশ্বরী বলেন, আমরা মূলত চাঁদের সাথে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। ‎আমরা কুরআন, সহিয় হাদিসের আলোকে ও ইসলামের যত অনুশাসণ আছে সেটা বিধিবিধান করি। পবিত্র কুরআন ও হাদিস আজ হচ্ছে পবিত্র ঈদ কারণ গতকাল ছিলো হজ্ব। সুরেশ্বর দরবার শরীফসহ হাজার হাজার মুসলমান ঈদ পালন করছে। বাংলাদেশের সকল মুসলমান একই দিনে সঠিক হিসেবে পবিত্র ঈদ পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ‎ ‎গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নুরমহলে সুরেশ্বর দরবার শরিফের অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা ও ঈদুল ফিতর উদযাপন করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]