যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৭:৫৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৭:৫৭:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাময়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও বরিশাল অঞ্চল তত্বাবধায়ক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপনের মধ্য দিয়ে আমরা যেন বাংলাদেশেরে সকল কলুস দুর করতে পারি। বরিশাল মহানগরীকে যেন একটি আদর্শ সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলতে পারি। ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহার দিনে নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোড জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। এক্ষেত্রে সকলকে সুদৃঢ় ভুমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লবের শহীদ এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন। পরিশেষে নগরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসেন দুলাল, জামায়াত নেতা আব্দুস সাত্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]