জুলাই শহীদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসলেও সরকার শহীদ পরিবারের পাশে নেই - ড. হেলাল উদ্দিন

আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১১:১৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১১:১৪:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক *জুলাই শহীদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসলেও সরকার শহীদ পরিবারের পাশে নেই - ড. হেলাল উদ্দিন* বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, "জুলাই শহীদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসলেও সরকার শহীদ পরিবারের পাশে নেই"। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি কিংবা তাদের পরিবারের প্রতি সরকারের কোনো নজর নেই। এমনকি আহত জুলাই যোদ্ধাদের পাশেও সরকার নেই। অথচ সরকারের নৈতিক দায়িত্ব ছিল জুলাই বীরদের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া। কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শহীদ পরিবারের দুঃখ-কষ্ট লাঘবে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নেই। বুধবার (২৭ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও কুরবানির পশু উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত শহীদ পরিবার ও আহতদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, পল্টন থানা সহকারী সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান শাহিন, মানবাধিকার বিভাগের সভাপতি মো. আব্দুর রহমান এবং সেক্রেটারি মো. ফজলুর রহমান মিরাজ। পরে বিকেলে, মতিঝিল পূর্ব থানার উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মাঝে কুরবানির পশু ও ঈদ উপহার সামগ্রী প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিশত সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। এসময় মতিঝিল পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]