আমার ওপর যে জুলুম করেছে তার সাথেও আমি ইনসাফ করতে চাই : ড. মাসুদ এমপি

আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৯:১০:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৯:১০:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক * বাউফলে ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা প্রদান করলেন ড. মাসুদ এমপি বাউফলে ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা প্রদান করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি বরাদ্দের আর্থিক সহয়তা বুধবার (২৭ মে) সকালে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, "আমার ওপর যে জুলুম করেছে তাঁর সাথেও আমি ইনসাফ করতে চাই"। তিনি বলেন, প্রতিহিংসা কিংবা ক্ষোভের রাজনীতি জামায়াতে ইসলামী করে না, করবে না। কারণ প্রতিহিংসা আর ক্ষোভই হচ্ছে জুলুম। ইসলামে জুলুমের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সকল এমপিদের জন্য নিজ-নিজ এলাকায় দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা সেই অর্থ যথাযথভাবে জনগণের মাঝে বিলিয়ে দিচ্ছি। কিন্তু অনেক এমপি আছেন যারা জনগণের মাঝে টাকা বিলিয়ে দিচ্ছেন না। এই বাউফলে বিগত দিনেও এমন অনুদান এসেছে, যা সাধারণ মানুষ জানতেও না। তিনি বলেন, “এবার আপনারা সততা ও যোগ্যতাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেজন্যই অনুদান আপনারা পাচ্ছেন। অন্য দলের হলে শুধু দলের কর্মীদের মাধ্যমেই শেষ হয়ে যেত। কিন্তু আজ আমাদের এখানে যারা আসছেন, সবাই হয়তো আমাদের দলের লোকও না। অনেকে দাঁড়িপাল্লায় ভোট দেননি। আমরা তাদেরকেও এখানে এনেছি। কারণ আমরা সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্রীয় সুবিধা প্রদানের ক্ষেত্রে কে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের বিবেচনা তা করা হবে না। বিবেচনা করা হবে প্রতিটি মানুষ এদেশের সম্মানিত নাগরিক। নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কোথাও কোথাও লক্ষ্য করেছি স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্নীতি করছেন। আমরা প্রশাসনকে লক্ষ্য রাখতে বলেছি। যার যার এলাকায় খাল থেকে শুরু করে যেকোনো প্রকল্পের দুর্নীতি হলে আপনারা ধরে ফেলবেন। প্রশাসনকে খবর দিবেন। আমরা কঠোর ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।” “বাউফলটাকে আমরা শান্তি দিয়ে রাখতে চাই, কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে চাই। আমাদের সাথে কোনোভাবে না পেরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা করা হচ্ছে। আপনাদের এই কুৎসার জবাব আমরা কুৎসা দিয়ে দেবো না, আপনাদের গালির জবাব আমরা গালি দিয়ে দেবো না, আপনাদের অপমানের জবাব আমরা অপমান দিয়ে দিবো না। আপনাদের সমস্ত কিছুর জবাব আমরা ভালো কাজের মধ্য দিয়ে দেবো। সুতরাং আসুন, আমরা সেই কাঙ্ক্ষিত বাউফল গড়ার লক্ষ্যে একে অপরের হাত ধরে নিজ নিজ জায়গা থেকে কাজ করি।” বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, নাজিরপুরের তরুণ সমাজসেবক সিদ্দিকুল্লাহ সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]