সৌদি আরবের সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদুল আজহা উদযাপন

আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৭:৩৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৭:৩৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ঈদুল আজহা উদযাপন করেছেন জাহাঙ্গিরিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. আল আমিন। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরবানির পশু জবাই করা হয়। এ সময় দরবারের অনুসারী সৈয়দ আলম শান্তি বলেন, “আমরা প্রায় দুই শতাধিক বছর ধরে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসব পালন করে আসছি। কোনো দেশের অনুসরণ নয়, বরং বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা সেই অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করি।” তিনি আরও বলেন, তাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঙ্গিরিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ। সেখানকার নির্দেশনা অনুসরণ করেই তারা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]