ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ফরিদের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন
​নিজস্ব সংবাদদাতা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সকল সম্মানিত সদস্যসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক(এডভোকেট) মোঃ শেখ ফরিদ। তিনি বলেন,ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে। কোরবানি আমাদের শুধু পশু জবাই করতে শেখায় না, বরং আমাদের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে কোরবানি দিয়ে সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার শিক্ষা দেয়। ​তিনি ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেন। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।শুভেচ্ছা বার্তার শেষ তিনি আরো বলেন,দেশ ও প্রবাসে থাকা সকলকে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে বলেন,সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ​

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]