বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ড. মাসুদ এমপির ঈদুল আযহার উপহার বিতরণ

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৯:৩৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৯:৩৮:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক * উন্নয়নমূলক কাজে কেউ দুর্নীতি, অনিয়ম কিংবা চাঁদাবাজি করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সৌজন্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৬ মে) বিকেলে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীর প্যাকেজে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি চিনি, ১ কেজি রসুন, ৫ লিটার সয়াবিন তেল এবং নগদ ১ হাজার টাকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচার নিয়ে সাংসদ ড. মাসুদ বলেন, “আমাদের সম্পর্কে মাঝে মাঝে নেতিবাচক প্রচারণা চালানো হয়। আপনাদের প্রতি আহ্বান জানাই, কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করে দেখবেন। যদি কোনো অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তার শাস্তি আমরা মাথা পেতে নেব। সংগঠনের কেউ অপকর্মের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। যারা যাদের বিবেক তাদের দ্বারা যাতে অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “উন্নয়নমূলক কাজে কেউ দুর্নীতি, অনিয়ম কিংবা চাঁদাবাজি করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “কিছুদিন আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাউফলে বগার লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, লোহালিয়ানদীতে অবশ্যই সেতু নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]