মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ‎

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৭:২৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৭:২৭:৩৪ অপরাহ্ন
‎ ‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। ‎ ‎সোমবার (২৫ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহত দুই যুবক ঢাকায় একটি হোটেলে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তারা মোটরসাইকেলযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে তারা মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন। ‎ ‎পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎ ‎তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]