আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে অদ্য ২৬/০৫/২০২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, সকাল ১০:৩০ ঘটিকার সময় খুলনা মহানগরীর জোড়া গেট সংলগ্ন গরুর বাজারে প্রেস ব্রিফিং করেন লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, অধিনায়ক, র‍্যাব-৬, খুলনা মহোদয়

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৬:৫৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৬:৫৬:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে অদ্য ২৬/০৫/২০২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, সকাল ১০:৩০ ঘটিকার সময় খুলনা মহানগরীর জোড়া গেট সংলগ্ন গরুর বাজারে প্রেস ব্রিফিং করেন লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, অধিনায়ক, র‍্যাব-৬, খুলনা মহোদয়। প্রেস ব্রিফিং এ অধিনায়ক মহোদয় বলেন, জোড়া গেট গরুর হাট খুলনা মহানগরীর প্রধান এবং ঐতিহ্যবাহী একটি গরুর হাট। এই হাট নিয়ে আমরা প্রতিবছরই বাড়তি সতর্ক অবস্থানে থাকি। এ বছরও তার ব্যাত্যয় হবে না। গতানুগতিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি কোরবানির পশুর হাট কেন্দ্রিক যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমাদের মোবাইল টহল টিম, ড্রোন মনিটরিং টিম, জাল টাকা সনাক্তকরণ টিম সার্বক্ষনিক কাজ করবে। পাশাপাশি ঈদে ঘরেফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়েতে আমাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বাসস্ট্যান্ড, রেলস্টেশন, শপিংমল গুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টির যেন দৌরাত্ম্য সৃষ্টি করতে না পারে সেজন্য সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কোরবানির পশু কেনাবেচা করতে পারে এবং নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আমাদের সর্বাত্মক তৎপরতা জারী থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ জনগণ এবং আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]