​কালুরঘাট ভান্ডালজুড়ি সড়কের প্রতিবন্ধকতা উচ্ছেদ করেছে প্রশাসন

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১১:৪৪:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১১:৪৪:১৯ পূর্বাহ্ন

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের  বোয়ালখালী কালুরঘাট ভান্ডালজুড়ি সড়কের বাগান বাড়ির সংলগ্ন ড্রেজারের বালির পাইপ দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গতকাল থেকে কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। কালুরঘাট সেতুর নিচে অপরিকল্পিতভাবে বালির সাইট দিয়ে বালি সড়কের পড়ছে এবং বালি লোড আনলোডও করা হচ্ছে সড়কে।এতে করে জনসাধারণ এবং চলাচলরত গাড়ি ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও ঘটছে দুর্ঘটনা।

 এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কানিজ ফাতেমাকে নির্দেশনা দিলে তিনি সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ড্রেজারের পাইপ উচ্ছেদ করা হয়। এবং বালির সাইটগুলোকে সতর্ক করে দেয়া হয় যাতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]