বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যারিষ্টার সাইফের শাড়ি-লুঙ্গি বিতরণ

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৯:৩৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৯:৩৬:৫৬ অপরাহ্ন

রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক:


বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফের উদ্যোগে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের পরিবারের পক্ষ থেকে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত তিন দিন ধরে বানারীপাড়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। শনিবার দিনভর সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের উপজেলার লবনসাড়ার গ্রামের বাড়িতে চার হাজার দরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।


রোববার সকালে বানারীপাড়া সন্ধ্যা নদীর দুই পাড়ের খেয়া ও ফেরীঘাটে শ্রমিকদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়াও সোমবার বানারীপাড়া পৌরশহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির ঈদের এ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ প্রসঙ্গে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন, এলাকাবাসীর সুখে-দুঃখে আমরা সবসময় পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্। আমার প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করছি। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশিতে উচ্ছ্বসিত দরিদ্র এ পরিবারগুলো  ব্যারিষ্টার সাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]