জগন্নাথপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৯:১৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৯:১৬:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘরের পাশের পুকুরের পানিতে ডুবে নাহিদ মিয়া নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ কবিরপুর গ্রামের নিক্সন মিয়া ও জেবা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের মেঝেতে ১৮ মাসের শিশু সন্তান নাহিদকে নিয়ে খেলা করছিলেন বাবা নিক্সন মিয়া। একপর্যায়ে তিনি শিশুকে ঘরের মেঝেতে রেখে শৌচাগারে যান। সেখান থেকে ফিরে এসে সন্তানকে না দেখে তিনি পরিবারের লোকজনকে জানান। এরপর শিশুর মাসহ পরিবারের সবাই মিলে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুর চাচি শাহিনা বেগম ঘরের পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।

তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু নাহিদকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও শিশুর সুরতহাল প্রতিবেদন করে।

এই বিষয়ে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ শিশুটির সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনিপ্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হচ্ছে। অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]