নীলফামারীতে র‍্যাব-১৩ এর অভিযানে আলামতসহ সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের সক্রিয় ০৪ সদস্য গ্রেফতার।

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৯:১৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৯:১৩:০০ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক


নীলফামারীতে র‍্যাব-১৩ এর অভিযানে আলামতসহ সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের সক্রিয় ০৪ সদস্য গ্রেফতার।

 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, মাদক, ডাকাতি, রাহাজানি ইত্যাদি সামাজিক অপরাধসহ সাইবার স্পেসে সংঘটিত বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। অনলাইনের মাধ্যমে সংঘটিত বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাব নিয়মিতভাবে সাইবার মনিটরিং এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

অনলাইন জুয়া সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এর ফলে হাজারো মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছে এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে। সেই সাথে এর মাধ্যমে দেশের অর্থ পাচার হওয়ায় দেশের অর্থনীতিও মারাত্মক হুমকির মুখে পড়ছে। র‍্যাব অনলাইন জুয়া প্রতিরোধ এবং এর সাথে সম্পৃক্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সাইবার স্পেস মনিটরিং এবং অভিযান পরিচালনা করে থাকে। 

র‍্যাবের এই কার্যক্রমের ধারাবাহিকতায় সিপিসি-২, র‍্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৫/০৫/২০২৬ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ০৫ নং খাতামধুপুর ইউনিয়নের অন্তর্গত খাতামধুপুর তেলিপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আইজউদ্দিন বিশ্বাসের বসতবাড়ি থেকে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ আসামি ১। মোঃ সাইফুল ইসলাম (২৬), ২। মোঃ সোহেল রানা (৩০), ৩। মোঃ হাছিনুর রহমান (৩৫), সর্ব পিতা- মোঃ আইজউদ্দিন বিশ্বাস এবং ৪। রিপন রায় (২০), পিতা- বাবুল চন্দ্র রায়, সর্ব সাং- খাতামধুপুর তেলিপাড়া, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করার কাজে ব্যবহৃত ১০ টি মোবাইল, ০১ টি কম্পিউটার সিপিইউ এবং নগদ ১,৪১,০০০/- (এক লক্ষ একচল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামিগণ দীর্ঘদিন যাবত BC.GAME সহ বিভিন্ন অনলাইন জুয়ার প্লাটফর্ম ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তারা বিকাশ, নগদ, উপায় ইত্যাদি মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে গ্রাহকদের সাথে লেনদেন করতো। এছাড়াও ধৃত আসামিদের  থাইল্যান্ডভিত্তিক অনলাইন ক্যাসিনো চক্রের সাথে সম্পৃক্ততা ও লেনদেনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়া/ ক্যাসিনোসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]