চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১, ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৮:২৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৮:২৬:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়েরর তাণ্ডবে একজন নিহত হয়েছে। ঝড়ের কবলে পড়ে দুই লঞ্চের সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-চাঁদপুর নৌপথের যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় চান্দ্রা চৌরাস্তা এলাকায় রাস্তার ওপর চলন্ত সিএনজির ওপরে গাছ ভেঙে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক মো. হেলাল নামে ৬০ বছর বয়সের একজন বৃদ্ধ মারা যায়।

প্রবল ঝড় ও দমকা হাওয়ার তাণ্ডবে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ ও পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়েন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]