রামপালে রেলক্রসিংয়ে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষ, আহত ৩

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৭:৩৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৭:৩৮:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের রামপাল উপজেলায় মোংলা-বেনাপোল রেললাইনের রণসেন রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেলেও অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা তিনজন।

জানা গেছে, রণসেন গ্রামের বাসিন্দা আশিকুজ্জামান তার প্রাইভেট কার নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় মংলা দিক থেকে আসা একটি ট্রেনের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। গাড়ি চালাচ্ছিলেন আশিকুজ্জামান, পিতা মরহুম আব্দুল মজিদ মেম্বার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গাড়ির ভেতরে থাকা তিনজনকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, রণসেন রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনার ঝুঁকি থাকে। অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, দুর্ঘটনায় শুধু প্রাইভেট কারটির ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী রণসেন রেলক্রসিংয়ে দ্রুত গেটম্যান নিয়োগ ও ব্যারিয়ার স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]