​মাধবপুরে মহাসড়কে ২৫০ টি মেহগনি বল্লী ট্রাক সহ একজন আটক করেছে বন বিভাগ ...

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৭:৩৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৮:৩৭:৩৬ অপরাহ্ন
 সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ


হবিগঞ্জে মাধবপুর উপজেলায় সিলেট - ঢাকা মহাসড়কে জগদীশপুর বিট কাম চেক স্টেশন এলাকায় ২৫০ টি মেহগনি বল্লী ভর্তি  ট্রাক সহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ মে)  ভোর রাতে সাড়ে ৫ টা দিকে মাধবপুর উপজেলার রঘুনন্দন বন রেঞ্জের অভিযানে এই অবৈধ মেহগনি বল্লী (গোল কাঠ) আটক করা হয় ।

জানাযায় , সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ আব্দুর রহমান এর দিক নির্দেশনায় রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ রহু ইয়ান এর নেতৃত্বে জগদীশপুর বন বিট কর্মকর্তা (ডেপুটি ফরেস্ট রেঞ্জার) জহিরুল ইসলামের অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে মেহগনি বল্লী ( গোল কাঠ) ভর্তি গাড়িটি সিলেট - ঢাকা মহাসড়কে জগদীশপুর বন বিট কাম চেক স্টেশন সামনে সিগনাল দিলে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় । এসময় ২৫০ টি মেহগনি বল্লী ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো - ট - ২২ - ০৩৫১) সহ গাড়ি চালক মোঃ সবরুজ্জামানকে আটক করা হয় ।

অভিযান পরিচালনাকারী রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ বহু ইয়ান জানান , কিছু দুষ্কৃতিকারী লোক বন আইন অমান্য করে রাতের আঁধারে অবৈধ ভাবে মহাসড়ক দিয়ে অবৈধ ভাবে বনাঞ্চল গাছ পাচার করে থাকে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আটককৃত মেহগনি বল্লী (গোল কাঠ) সহ ট্রাকটি জব্দ করেছি , যা বন বিভাগে হেফাজতে আটক আছে। ভবিষ্যতে গাছ চুরির বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে ।  # সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১ ১৫৯ ৪৪৭ , তাং- ২৫ /০৫/২০২৬ ইং।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]