রাজধানীতে শিশুদের জন্য জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৭:২৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৭:২৩:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ; তাই শিশুদের মেধা, মনন ও প্রতিভা বিকাশ এবং তাদের জীবন আনন্দঘন ও উচ্ছল করতে জামায়াতে ইসলামী সম্ভব সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার রাজধানীর খিলক্ষেত বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের খিলক্ষেত থানা পশ্চিম আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রান্তিক শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে এক হাজার শিশুর মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়।

সেলিম উদ্দিন বলেন, দেশ ও জাতির উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে শিশুদের সময়োপযোগী ও যোগ্যতর হিসাবে গড়ে তোলার বিকল্প নেই। মূলত, যুব সমাজের হাত ধরেই জাতীয় জীবনে এসেছে বড় বড় অর্জন ও সাফল্য। ‘২৪-এর জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে থেকে যুব সমাজই বিজয় ছিনিয়ে এনেছি। এ যুব সমাজেরই বীজতলা হচ্ছে আজকের শিশুরা। তাই আগামী দিনের নেতৃত্বের শূন্যতা দূর করার জন্য শিশুদেরকেই যোগ্যতর নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য দরকার শিশুবান্ধব রাষ্ট্র ও সরকার। নগরবাসী জামায়াতকে ভোট দিয়ে নগর প্রশাসনের দায়িত্ব দিলে ডিএনসিসিকে শিশুবান্ধব আদর্শ নগরী হিসাবে গড়ে তোলা হবে। তাদের খেলাধুলা, শরীর চর্চা ও সুস্থ্যধারার বিনোদনের ব্যবস্থা করবে নগর প্রশাসন। তিনি সে স্বপ্নের শিশুবান্ধব নগরী প্রতিষ্ঠায় স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

ভারপ্রাপ্ত থানা আমির সলিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

উপস্থিত ছিলেন খিলক্ষেত পশ্চিম থানার সাবেক আমির হোসাইন আহম্মেদ, জামায়াত নেতা মো. জাকির হোসেন ভূইয়া, জামায়াত মনোনীত ১৭ নং ওয়ার্ড, কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন দর্জি, জামায়াত নেতা ওয়াহিদুজ্জামান ও শ্রমিক ইয়কুব আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]