সুবিদপুর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বাবলু তালুকদার

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৬:০২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৬:০২:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
নলছিটির ৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সুবিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মরহুম শাহীন তালুকদারের স্নেহের ছোট ভাই মিজানুর রহমান বাবলু তালুকদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে আসে ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার মহান শিক্ষা। কোরবানির এই মহিমান্বিত উৎসব আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনাই করি। ৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।”

তিনি আরও বলেন, “এই ইউনিয়নের সাধারণ মানুষ আমার প্রিয় মেঝো ভাই মরহুম শাহীন তালুকদারসহ আমাদের পরিবারের প্রতি যে ভালোবাসা, আস্থা ও সমর্থন দেখিয়েছেন, তা আমাদের কাছে অমূল্য সম্পদ। আমরা এই ভালোবাসার প্রতিদান দিতে সবসময় চেষ্টা করেছি এবং আগামীতেও করে যাবো ইনশাআল্লাহ। আমার ভাই জীবদ্দশায় যেভাবে মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, সেই আদর্শকে ধারণ করে আমিও মানুষের পাশে থাকতে চাই।”

তিনি বলেন, “আমি সবসময় ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। যদি আমার প্রাণপ্রিয় ইউনিয়নবাসী আমাকে সেই সুযোগ দেয়, তাহলে আমরণ তাদের সেবা করে যেতে চাই।”

শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক।”

আসন্ন ৫ নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন মিজানুর রহমান বাবলু তালুকদার। স্থানীয় সাধারণ মানুষের বিশ্বাস, তাঁর মেঝো ভাই মরহুম শাহীন তালুকদার দীর্ঘদিন এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক ছিলেন। সেই ধারাবাহিকতায় বাবলু তালুকদারও তাঁর ভাইয়ের স্থলাভিষিক্ত হয়ে সাধারণ মানুষের সেবা ও উন্নয়নের দায়িত্ব গ্রহণ করবেন—এমন প্রত্যাশাই করছেন ইউনিয়নবাসী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]